• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ফার্মের মুরগী বিতর্কে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’

ইউনাইটেড ডেস্ক / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবির আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে এবার বাংলাদেশে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’।

১৪ জুলাই  ( মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ খোলে বাংলাদেশের জেনজিরা।

We are not insulted, We are awakened’ স্লোগানে খোলা ফেসবুক পেজটিতে বেলা পৌনে ৫টা পর্যন্ত ১ হাজার ৩ জন ফলোয়ার যুক্ত হয়েছে।

টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।

ব্রয়লার চিকেন পার্টি’ ফেসবুক পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category