• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউনাইটেড ডেস্ক / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সরকারের চার মন্ত্রীর পরিবর্তন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ১৪জুলাই (মঙ্গলবার) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী— এই চারজনকেই পরিবর্তন করা উচিত।’

আগে গতকাল সোমবার ফেসবুকে আরেকটি পোস্ট দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই পোস্টে তিনি বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সমালোচনা করেন।

পোস্টে লেখেন, ‘শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা আগে, পরীক্ষা পরে। বন্যা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও আলিম নিয়ে দ্রুত ও মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category