• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

কুড়িগ্রামে ৩ যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি

কুড়িগ্রাম প্রতিনিধি / ২০ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কুড়িগ্রামের তিন যমজ বোন। একসঙ্গে তিন বোনের এমন সাফল্যে তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা আনন্দে ভাসছেন। তারা তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। জেলার জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান ও গৃহিণী শাহিনা দম্পতির সন্তান।

পরিবার ও শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই তিন বোন অত্যন্ত মেধাবী, শান্ত ও নম্র স্বভাবের। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলাবোধ এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণের কারণে তাদের এ সাফল্য।

সন্তানের সাফল্যে গর্বিত বাবা-মা সকলের কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে কন্যাদের উত্তম জ্ঞান, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন।

বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category