• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

জবিতে বাসের ওপর ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ

জবি প্রতিনিধি / ৩৭ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

রাজধানী ঢাকায় টানা ভারী বর্ষণ ও ঝড়বৃষ্টিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পার্কিংয়ে থাকা নিজস্ব একটি বাসের উপরে উপড়ে পড়েছে বিশাল কৃষ্ণচূড়া গাছ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা।

(রবিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে আকস্মিক এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে গাছটির শিকড় দুর্বল হয়ে পড়লে সেটি হঠাৎ পাশে পার্কিং করে রাখা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর ভেঙে পড়ে। ঘটনার সময় বাসটিতে কোনো শিক্ষার্থী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, গতকাল রাত থেকে টানা ভারী বৃষ্টির কারণে শহিদ মিনার প্রাঙ্গণের সামনে থাকা পুরোনো গাছটির গোড়ার মাটি সরে যায়। একপর্যায়ে বিকট শব্দে গাছটি উপড়ে পড়ে পাশে রাখা বাসটির উপরে। ভাগ্য ভালো ওইসময় পাশে কেউ ছিল না। তবে অনেকে আশেপাশে দিয়ে যাতায়াত করছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসিরুদ্দিন আহমেদ বলেন, ক্যাম্পাসে এক গাছ ভেঙে পড়ার সময় বাসের ভেতরে বা আশপাশে কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গাছের আঘাতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এ ঘটনায় মুহূর্তের জন্য ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমরা সর্তক রয়েছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category