• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ

ইউনাইটেড ডেস্ক / ৪০ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১১ জুলাই  (শনিবার) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে পৌঁছেছেন তিনি। এরপর বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় ঢামেকে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারেক রহমান। এই অনুষ্ঠান থেকে স্বাস্থ্য খাত সম্পর্কিত একাধিক প্রকল্পের ঘোষণা দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত আছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, যিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category