• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

জবি ছাত্রশক্তির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

জবি প্রতিনিধি / ২০ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

গতকাল সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিতে সন্ত্রাসীদের বোমা হামলা এবং দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি।

(মঙ্গলবার) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্য চত্বরে সংগঠনটির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জবি ছাত্রশক্তির সদস্য সচিব শাহিন মিয়া বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে, তার প্রমাণ বিরোধী দলীয় চিফ হুইপের জুলাই পদযাত্রায় বোমা হামলার ঘটনা। কেন বারবার জুলাই নেতৃবৃন্দের ওপর হামলা করা হচ্ছে—এর একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

তিনি আরও বলেন, একই সঙ্গে যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। অন্য বিষয়ে বেশি মনোযোগ না দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জননিরাপত্তা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই।

সমাবেশে সংগঠনটির মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, জুলাই পদযাত্রায় বোমা হামলার ঘটনা প্রমাণ করে সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জনসভা চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হামলা চালানো অত্যন্ত ন্যাক্কারজনক।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যারা মনে করছে বোমা হামলার মাধ্যমে নাহিদ ইসলাম ও জুলাইয়ের যোদ্ধাদের ভয় দেখানো যাবে, তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি।

এ-সময় সমাবেশে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category