• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাজিলকে বড় দল মনে করেন না নরওয়ে কোচ

ইউনাইটেড ডেস্ক / ২১০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি নরওয়ের সামনে। এ পর্যন্ত চার ম্যাচের তিনটি জিতে দারুণ ছন্দেও আছে দলটি। তবে শেষ আটের টিকিট পেতে হলে তাদের পেরোতে হবে ব্রাজিল বাধা। হাইভোল্টেজ এই ম্যাচের আগে সেলেসাওদের কিছুটা হালকাভাবেই নিচ্ছেন নরওয়ের কোচ স্তল সুলবাকেন। তার মতে, ব্রাজিল এখন আর আগের মতো অত বড় মাপের দল নয়।

আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নিউইয়র্কে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা পূরণের স্বপ্ন নিয়ে আসা ব্রাজিল এবারের আসরের অন্যতম ফেভারিট। তবে পরিসংখ্যানের পাতায় সেলেসাওদের কোনো সাফল্য নেই নরওয়ের বিপক্ষে। এ পর্যন্ত মুখোমুখি চার ম্যাচের একটিতেও জিততে পারেনি ব্রাজিল। বিশ্বকাপে দুই দলের সবশেষ দেখায় ১৯৯৮ সালের গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়েই। আর্লিং হলান্ডের মতো এক ‘গোলমেশিন’ নিয়ে এবার তাই আরও বেশি আত্মবিশ্বাসী ইউরোপের দলটি।

ম্যাচের আগে ব্রাজিলকে নিয়ে নিজের সোজাসাপ্টা মূল্যায়নে নরওয়ে কোচ স্তল সুলবাকেন বলেন, ‘আমি মনে করি না তারা খুব বড় মাপের দল কিংবা বিশাল ফেভারিট, কয়েক বছর আগে যেমনটা তারা ছিল। লম্বা সময় ধরে আমরাও খুব ভালো ছন্দে ছুটছি এবং আমাদের দলে দারুণ আত্মবিশ্বাস আছে। বল পায়ে আমাদের খেলার ভালো একটা ধরন আছে এবং আমি মনে করি, এটা আমাদের অনেক সাহায্য করবে।’

চলতি আসরে নরওয়ের এই ছন্দে ছুটে চলায় দারুণ অবদান হলান্ডের। টুর্নামেন্টে এরই মধ্যে পাঁচটি গোল করেছেন এই ফরোয়ার্ড। প্রতিপক্ষের ভুলের অপেক্ষায় না থেকে নিজেদের চেনা আক্রমণাত্মক ফুটবল খেলার দিকেই পুরো মনোযোগ কোচের।

সুলবাকেন আরও বলেন, ‘আমরা এমন একটা দল, যারা ব্রাজিলের আক্রমণের জন্য শুধু বসে থাকতে পারি না; কারণ আমরা আক্রমণাত্মক মানসিকতার দল। ব্রাজিলের বিপক্ষে ৯০ বা ১২০ মিনিটের খেলায় আমাদের রক্ষণ সামলাতে হতে পারে, তখনও আমাদের সেরা পর্যায়ে থাকতে হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আমাদের দিনে ব্রাজিলকে আঘাত করতে পারি। কিন্তু এই জন্য আমাদের সেরা ছন্দে থাকা দরকার; নয়তো কোনো সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category