জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রণীত পালাক্রম নীতি অনুযায়ী শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের সভাপতি ও প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী-কে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১লা জুলাই (বুধবার) সকালে তিনি প্রভোস্ট কমিটির নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রভোস্ট কমিটির সভাপতি হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের সার্বিক সমন্বয়, শিক্ষার্থীদের কল্যাণ এবং আবাসিক প্রশাসনের বিভিন্ন নীতিগত কার্যক্রমে নেতৃত্ব প্রদান করবেন।
অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। তাই হলগুলোর শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক গতিশীলতা আনায়ন, ডাইনিং ও ক্যান্টিন-সহ যেকোনো সমস্যা চিহ্নিত করে সমন্বিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রায় আবাসিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সহজ করে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”