• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

জাবির তাজউদ্দীন হলে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন কার্যক্রম উদ্বোধন

জাবি প্রতিনিধি / ৫৬ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২রা জুলাই) রাত সাড়ে ৯টায় হলের গ্রাউন্ড ফ্লোরের লিফটের সামনে একটি অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন ও পরীক্ষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হল সংসদের সভাপতি ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী, হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মোহা. সিফাতুল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) মাহমুদুল হাসান শাকিব, কমনরুম সম্পাদক মো. আরিফ হোসেন, সমাজসেবা সম্পাদক মনোয়ার আহমদ ও কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম সোহাগ-সহ হলের অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অগ্নিকাণ্ডের মতো যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হলকে আরও প্রস্তুত ও নিরাপদ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, সবাই অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম সম্পর্কে সচেতন থাকবে এবং প্রয়োজনে দায়িত্বশীলতার সঙ্গে এগুলো ব্যবহার করবে।”

হল প্রশাসন জানিয়েছে, শুক্রবার (৩রা জুলাই) থেকে হলের প্রতিটি ফ্লোর এবং বেইজমেন্টে একটি করে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে হলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category