বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ শতাংশ থেকে কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ জুন (সোমবার) জাতীয় সংসদে এবারের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে গরীব ও মেধাবীদের বিনা বেতনের পড়ার সুযোগসহ বেশ কিছু শর্ত উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কর সুবিধার বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। ভাষা শিক্ষা ও ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন করতে হবে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ সম্প্রসারণ করতে হবে।