• সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

জাপানের ম্যাচে নেইমারকে নিয়ে আশাবাদী আনচেলত্তি

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬
নেইমার জুনিয়র-কোচ আনচেলত্তি। সংগ্রহীত ছবি

বিশ্বকাপের নকআউট পর্বের বোমাঞ্চ ইতিমধ্যে শেষ হয়েছে। চলমান বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষ হতে না হতেই পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার লড়াইয়ে টিকে থাকতে না পেরে ড্রেসিং রুম ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছে অনেক দল। ট্রপি দখলের লড়াইয়ে অপর দলগুলো শেষ ষোলোয় উঠবে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে আজ রাতে এশিয়ান জায়ান্ট জাপানের মুখোমুখি হবে। ম্যাচটিতে দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ কার্লো আনচেলত্তি।

হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় লড়বে ব্রাজিল-জাপান। ম্যাচের আগে নিজের অন্যতম প্রধান তারকাকে নিয়ে সেলেসাও কোচ আনচেলত্তি বলেন, ‘গত এক সপ্তাহে তার উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে তিনি এখন আরও বেশি সময় মাঠে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছেন।’

আরও পড়ুন:

ভবিষ্যদ্বাণী: কেপ ভার্দের কাছে আর্জেন্টিনার বিদায়ের দাবি

গ্রুপসেরা কলম্বিয়া রানার্সআপ হয়ে নকআউটে পর্তুগাল

গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। ম্যাচটি দিয়ে ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে ফেরেন নেইমার। ৭৫ মিনিটে তাকে বদলি নামানো হয়। তবে নকআউটে জাপানের বিপক্ষে এই প্রাণভোমরাকে আরও বেশিক্ষণ পাওয়ার ইঙ্গিত দিলেন আনচেলত্তি। নিজেদের সর্বশেষ ম্যাচে টোকিওতে জাপানের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল ব্রাজিল।

আনচেলত্তি বলছেন, ‘আমাদের ভালো অভিজ্ঞতা আছে যে, জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি। তাদের জন্য আমাদের পূর্ণ সমর্থন আছে এবং প্রস্তুতিটাও ফাইনাল খেলার মতো করেই নিচ্ছি, কারণ আমাদের কাছে এটা ফাইনালের মতো। আমাদের শক্তিশালী মানসিকতা ও হৃদয় প্রয়োজন। নকআউট ম্যাচ জিততে যা করা প্রয়োজন সবকিছুর জন্য প্রস্তুত, হতে পারে অতিরিক্ত সময় খেলা কিংবা পেনাল্টি। দল প্রস্তুত, অনুপ্রাণিত ও আত্মবিশ্বাসী। তবে এই প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই খুব কঠিন।’

ইউনাইটেড নিউজেরর খবর পেতে ফলো করুন

শুরুর একাদশ নিয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও, বেশি পরিবর্তন যে আসছে না সেই ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ, ‘আমার মনে হয় খুব বেশি পরিবর্তন আসবে, আর এটা আমাদের শেষ অনুশীলনের সময় সেটি চূড়ান্ত হয়। দিন শেষে আমরা ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছি। আমাদের পূর্ণ মনোযোগ থাকা চাই। আমরা খুব কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়ব। যারা খুব শৃঙ্খলিত এবং আমরা স্পষ্টভাবে জানি যে মাঠে কী করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category