ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইরান। এতে গ্রুপ রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে মিশর। তবে গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে নকআউটে যাওয়ার সুযোগ রয়েছে ইরানের সামনেও। এর জন্য তৃতীয় দলগুলোর সার্বিক র্যাঙ্কিংয়ের তালিকা আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের।
২৭ জুন (শনিবার) বাংলাদেশ সময় সকাল ৯টায় সিয়াটল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে মিশর।পঞ্চম মিনিটেই গোলের দেখা পায় ডেডলক ভাঙেন সাবের। বিশ্বকাপ ইতিহাসে মিশরের দ্রুততম গোল এটিই।
অবশ্য এর কয়েক মিনিট পরই পেনাল্টি পেয়েছিল ইরান। সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদী তারেমি। তবে ইরানকেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৪ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান রামিন রেজাইয়ান।
দ্বিতীয়ার্ধের পুরো সময় জুড়ে উভয় দলই একে অপরের বিপক্ষে আক্রমণ চালায়।
ইনজুরি সময়ের শেষের দিকে ইরান ১ গোল দিয়ে লিড নিলেও,ভিএআর তা বাতিল করে। শেষ পর্যন্ত ১-১সমতায় শেষ হয় ম্যাচ। এতে নকআউট পর্বের জন্য ঝুলে আছে ইরান।