• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ফল উৎসব

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. রাশেদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য ডা. মো. আবু কাউছার সুমন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এবং মো. খালিদ হোসেন শিমুল, নরসিংদী শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কামরুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে বিভিন্ন মৌসুমি ফল বিতরণ। তিনি তাদের হাতে ফলের ঝুড়ি তুলে দেন। ফলের ঝুড়ি পেয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়ে  এবং পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ ও মূল্যবান সম্পদ। তাদের শিক্ষা, দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে মূলধারার সমাজে সম্পৃক্ত করার দায়িত্ব আমাদের সবার। তাদের প্রতি শুধুমাত্র সহমর্মিতা নয়, বরং সমঅধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “শিশুদের হাসিমুখ ও আনন্দ আমাদের অনুপ্রাণিত করে। তাদের জন্য নিরাপদ, সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। জেলা প্রশাসন সবসময় এসব শিশুর কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের বিভিন্ন শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম ঘুরে দেখেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সামাজিক সম্পৃক্ততা এবং আনন্দমুখর শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে জেলা প্রশাসক বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে জমির চারপাশে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category