• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সীমান্তে বিএসএফ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় বজ্রপাতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক জওয়ান নিহত হয়েছেন। নিহত ভিনীত কুমার দুবে (৪৬) ভারতের বিএসএফের ৭১ ব্যাটালিয়নের একজন হেড কনস্টেবল ছিলেন। তিনি উত্তর প্রদেশের কান্নৌজ জেলার বাসিন্দা এবং মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে কর্মরত ছিলেন।

মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের মধ্যে তিনি মিঠিপুর এলাকার অরক্ষিত সীমান্ত অংশে টহল দিচ্ছিলেন। সীমান্তের শূন্যরেখার (জিরো লাইন) কাছে খোলা আকাশের নিচে দায়িত্ব পালন করার সময় বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পে এবং পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে একই দিন মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় গঙ্গা নদী পার হওয়ার সময় বজ্রপাতে আরও চারজনের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন আহত হন।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category