• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

জাবির তাজউদ্দীন আহমদ হল শাখা ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ

জাবি প্রতিনিধি / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হলে নবাগত ৫৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও শুভেচ্ছা বিনিময় করেছে হল শাখা ছাত্রদল।

নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে তাদের হাতে লেখা চিরকুট, কলম, কাস্টমাইজড চাবির রিং উপহার-সহ গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হল ছাত্রদলের সভাপতি মো. ফিরোজ আহাম্মেদ বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রায় শুভেচ্ছা জানিয়ে বলেন  তোমরা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওনি; তোমরা এমন একটি পরিবেশে প্রবেশ করেছ যেখানে জ্ঞানচর্চা, নেতৃত্বের বিকাশ, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের চর্চার সুযোগ রয়েছে। এই সময়টুকু তোমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।”

তিনি আরও বলেন, “আমি তোমাদের প্রতি আহ্বান জানাই—শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দাও, সত্য ও ন্যায়ের পথে চল, দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জান এবং নিজেকে একজন যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোল। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব।”

অন্যান্য নেতৃবৃন্দ বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠার পক্ষে কাজ করে। যেকোনো যৌক্তিক প্রয়োজনে শহীদ তাজউদ্দীন আহমদ হল ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে, ইনশাআল্লাহ।”

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারেন এবং ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। অংশগ্রহণকারীরা এ ধরনের আন্তরিক উদ্যোগকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category