• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আ’লীগের সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতের দাবি জামায়াতের মধ্যে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প নকলের জন্য প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী হরমুজে আটকে পড়া নাবিকদের সরিয়ে নিচ্ছে জাতিসংঘ শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭বছর কারাদণ্ড “গ্রিন ক্রিসেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়” কর্তৃক ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন কংগ্রেসের

“গ্রিন ক্রিসেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়” কর্তৃক ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মো. আরিফ হোসেন, জাবি প্রতিনিধি / ২৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় “গ্রিন ক্রিসেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়” (জাবি) কর্তৃক বিক্ষোভ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলের পশ্চিম পাশে ফলদ ও বনজ উদ্ভিজ রোপণ করা হয়।

এ সময় শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী বলেন, “একটি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় মোট বনভূমির ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। সেক্ষেত্রে গোটা দেশের তুলনায় জাবি এগিয়ে রয়েছে। আমাদের ক্যাম্পাসে বহুতল ভবন ও স্থাপনা নির্মাণের ফলে অনেক গাছ কাটা পড়ছে। গ্রিন ক্রিসেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির ফলে আশা করি সেই শূন্যতা অনেকটা পূরণ হবে। এ সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”

সংগঠনের সভাপতি মাহিব রেজা বলেন, “জলবায়ু কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া এবং পরিবেশগত ন্যায়বিচার প্রচারের জন্য শিশু ও যুবকদের সম্পৃক্ত করা, শিক্ষিত করা এবং ক্ষমতায়ন করার লক্ষ্যে গ্রিন ক্রিসেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করছে। পরিবেশকে সুষ্ঠু, সুন্দর ও পরিচ্ছন্ন রাখাই আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য।”

কর্মসূচীতে উপস্থিত ছিলেন জাবির শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী, গ্রিন ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আল মাহমুদ, সভাপতি মাহিব রেজা, সাধারণ সম্পাদক অঙ্কুর সাহা, যুগ্মসাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম, প্রধান অর্থনির্বাহী আবিদ হোসাইন ভূঁইয়া, প্রধান প্রশাসক চৈতি মণ্ডল, সংগঠক রাশেদ শেখ, ফারহানা শিলাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category