• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
প্রশ্নপত্রে

‘ঢাকেবি’ উল্লেখ না থাকায় পরীক্ষা বয়কট শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক / ৪৬ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

ইনকোর্স পরীক্ষায় প্রশ্নপত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ঢাকেবি) র নাম উল্লেখ না থাকায় পরীক্ষা বয়কট করেছে সরকারি তিতুমীর কলেজের ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থীরা। স্লোগান ও মিছিলের মাধ্যমে নিজেদের প্রতিবাদ জানান এবং অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করার কথা জানায় শিক্ষার্থীরা।

সোমবার (২২ জুন) সকাল ১০ টার দিকে পল্লি কবি ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারের পেছনে গিয়ে শেষ হয় মিছিলটি।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, সেন্ট্রাল না তিতুমীর, সেন্ট্রাল আমার অধিকার,রুখে দেওয়ার সাধ্য কার, পরিচয়হীন পরীক্ষা মানি না, মানব না, পরীক্ষা বয়কট, বয়কট ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ টুটুল বলেন, প্রত্যেক বিভাগের পরীক্ষা ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়। যদি কোনো বিভাগের শিক্ষার্থীদের দাবি পূরণ না হয়, তাহলে তারাও নিজেদের পরীক্ষা বয়কট করবে। পরিচয়হীন পরীক্ষা বয়কট করার জন্য অর্থনীতি বিভাগকে ধন্যবাদ জানায়।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন বিভাগ থেকে ২ জন করে প্রতিনিধি নিয়ে অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেয়, যাতে আমাদের দাবিগুলো উপাচার্য পর্যন্ত পৌঁছায়। ভবিষ্যতে যেকোনো নোটিশে ‘সেন্ট্রাল’ উল্লেখ থাকতে হবে।

অধ্যক্ষ জানান, তোমাদের পরীক্ষা বয়কট করা উচিত হয়নি। এই পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য তোমাদের কোনো মার্ক দেয়া হবে না। এর পরবর্তীতে যে পরীক্ষা গুলো হবে সেগুলোতে তোমরা যথারীতি অংশগ্রহণ করবে।তিনি আরও বলেন, বিকেলে উপাচার্যের সঙ্গে আলোচনা আছে , সেখানে সমস্যার বিষয় গুলো নিয়ে কথা বলব।

শিক্ষার্থীরা জানান, পূর্ববর্তী ঘোষণায় বিভিন্ন বিভাগে তালা ঝোলানোর পরিকল্পনা থাকলেও একাধিক বিভাগের পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীরা সেই পরিকল্পনা থেকে সরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category