• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

ইউনাইটেড ডেস্ক / ৩২ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। ক্ষমতাসীন লেবার পার্টির দলীয় প্রধান হিসেবেও সরে দাঁড়াবেন তিনি।  আজ ২২জুন (সোমবার) ডাউনিং স্ট্রিটে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্টারমার বলেন, তাঁর দল লেবার পার্টির নতুন দলীয় নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। আজ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্টারমার। পাশাপাশি তিনি তাঁর উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকারও করেন।

স্টারমার বলেন, ‘আমার দল এখন যে প্রশ্নটি করছে, তা হলো—পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি এখনও সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কিনা। এ প্রশ্নের বিষয়ে আমার পার্লামেন্টারি দলের যে উত্তর আমি শুনেছি, তা আমি সম্মানের সঙ্গে এবং উদারচিত্তে মেনে নিচ্ছি।’ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পেছনে আমার প্রিয় দেশকে সবার আগে রাখার চিন্তাই কাজ করেছে। আর সে কারণেই আমি লেবার পার্টির নেতা হিসেবে পদত্যাগ করছি।’

স্টারমার বক্তব্য দেওয়ার শেষের দিকে তাঁর চোখে পানি দেখা গেছে। বক্তব্য শেষ করার সময় তাঁর কণ্ঠও আবেগে ভারী হয়ে ওঠে।
স্টারমারের পদত্যাগ করার ঘোষণার মধ্য দিয়ে এক দশকের মধ্যে যুক্তরাজ্যে সপ্তম প্রধানমন্ত্রী আসার পথ পরিষ্কার হয়ে গেল।

সূত্র : রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category