• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

আন্তর্জাতিক বাজারে ফের বাড়লো তেলের দাম

ইউনাইটেড ডেস্ক / ২৫ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতির প্রভাব তেল সরবরাহে কী হতে পারে, তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম রোববার গ্রিনিচ মান সময় রাত ১০টা ৬ মিনিটে প্রতি ব্যারেল ৮১ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে। এ সময় দাম বেড়েছে ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ৩৫ শতাংশ। দিনের শুরুতে এর দাম সর্বোচ্চ ৮২ দশমিক ৩০ ডলার পর্যন্ত উঠেছিল।

তবে গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছিল। কারণ, কয়েকটি তেলবাহী জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়, যা তেল সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কিছুটা কমিয়ে দেয়।

এদিকে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের বহুল প্রতীক্ষিত কূটনৈতিক আলোচনা। যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ তৈরিতে এই দুই দেশের প্রতিনিধিদল মুখোমুখি বৈঠক শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category