• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

উরুগুয়েকেও রুখে দিল ক্যারিবীয় কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক / ২৬ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজেদের প্রথম ম্যাচে ইউরোপীয় “দ্য রেড ওয়ান” খ্যাত বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে ম্যাচ ড্র করে কেপ ভার্দে। এবার জিদের দ্বিতীয় ম্যাচেও ক্ষীপ্র উরুগুয়েকে রুখে দিল ক্যারিবিয়ান দলটি। এবার তারা ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে। এতে গ্রুপ এইচের পয়েন্ট ট্যাবিল আরও জটিল সমিকরণে দাঁড়িয়েছে।

ফ্লোরিডায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ এইচের এই ম্যাচটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচে সবদিক থেকেই এগিয়ে ছিল উরুগুয়ে। কিন্তু বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোল পেয়ে জয়ের মতোই শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় কেপ ভার্দের ম্যাচ।

এদিন ম্যাচের ২১তম মিনিটে বিশ্বকাপের অন্যতম বড় চমক উপহার দেয় কেপ ভার্দে। প্রায় ৩২ গজ দূর থেকে নেওয়া জোয়াও পিনার দুর্দান্ত ফ্রি-কিক উরুগুয়ের রক্ষণভাগ ভেদ করে জালে জড়িয়ে যায়। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম গোলের স্বাদ পায় ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে।

‎তবে পিছিয়ে পড়ার পর দ্রুত ঘুরে দাঁড়ায় মার্সেলো বিয়েলসার শিষ্যরা। একের পর এক আক্রমণ চালায়। ফেদেরিকো ভালভার্দে একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেননি। এছাড়া মানুয়েল উগার্তে ও রোনাল্ড আরাউহোর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

‎শেষ পর্যন্ত সমতা ফেরান আরাউহোই। রদ্রিগো বেনতানকুরের ডিফ্লেক্টেড হেডার গোলমুখে ভেসে এলে কাছ থেকে হেড করে বল জালে পাঠান তিনি।

‎প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আরাউহো। তার তৈরি করা সুযোগ থেকে আগুস্তিন কানোব্বিও কাছ থেকে সহজ ফিনিশিং করে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

‎দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের মাথায় সমতায় ফেরে কেপ ভার্দে। গোলটি আসে উরুগুয়ের রক্ষণভাগের বড় এক ভুল থেকে। ডিফেন্ডার মাথিয়াস অলিভেরা নিজেদের অর্ধ থেকে ভয়াবহ একটি পাস দেন, যা সরাসরি উরুগুয়ের অগোছালো ডিফেন্স লাইনের মাঝখানে চলে যায়। সুযোগটি লুফে নেন কেপ ভার্দের বদলি খেলোয়াড় ভারেলা।

শেষ পর্যন্ত জয় না পেলেও বিশ্ব আসরে রুপ কথার গল্প লিখতেই যেন নেমেছে ক্যারেবীয়ান দেশ ভার্দে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category