• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সুইজারল্যান্ডে আলোচনা চলাকালে ইরানে হামলার হুমকি ট্রাম্পের

ইউনাইটেড ডেস্ক / ২২ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে যখন শান্তি আলোচনা চলছে ঠিক তখনই ইরানের ওপর আবারো হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২১ জুন (রোববার) ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এ হুমকি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “ইরানকে অবশ্যই লেবাননে তাদের উচ্চ বেতনভোগী প্রক্সিদেরকে ঝামেলা সৃষ্টি করা থেকে অবিলম্বে বিরত রাখতে হবে। যদি তারা তা না করে, আমরা ইরানের উপর আবারও খুব কঠিন আঘাত হানব, ঠিক যেমনটা আমরা গত সপ্তাহে করেছিলাম, তার চেয়েও আরো কঠিন!”

চলমান সংঘর্ষের অবসান ঘটানোর লক্ষ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। এর আগে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের চার সেনা নিহত হয়েছিল।

ট্রাম্পের হামলার হুমকির কিছু সময় আগেই সুইজারাল্যান্ডে আলোচনার টেবিলে বসেছিলেন আমেরিকান ও ইরানি প্রতিনিধি দল। বৈঠকে বসার আগে সাংবাদিকদের মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র তার সম্পর্ককে ‘মৌলিকভাবে রূপান্তরিত’ করতে ইচ্ছুক।

ইরানের সঙ্গে সম্পর্কে অগ্রগতি  হওয়ার আশা প্রকাশ করে ভ্যান্স বলেন, “আমরা গত কয়েক ঘণ্টাতেই অনেক অগ্রগতি করেছি এবং আমি আশা করি আগামী কয়েক ঘণ্টায় আমরা আরো অগ্রগতি করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category