• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ইসরায়েল- লেবানন ইস্যুতে জরুরি বৈঠক

ইউনাইটেড ডেস্ক / ২০ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় ইসরায়েল- লেবানন ইস্যুতে জরুরি অধিবেশন যুক্ত করা হয়েছে। ২১ জুন (রোববার) কূটনৈতিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় ।

সিবিএস নিউজ বলেছে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আলোচনার সূচিতে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার সংঘাত নিয়ে আলোচনার জন্য একটি বিশেষ অধিবেশন যুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট এক কূটনীতিকের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, ইস্যুটিকে আলোচনার একদম শুরুতে রাখা হয়েছে। তবে এতে ইসরায়েল বা হিজবুল্লাহর কোনো প্রতিনিধিই উপস্থিত থাকবেন না।

গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর শুক্রবার সুইজারল্যান্ডে এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান লড়াই এবং ইরান গতকাল পুনরায় ‘হরমুজ প্রণালি’ বন্ধ ঘোষণা করে। এ ঘটনার পর উদ্ভূত উত্তজনায় আলোচনাটি বিলম্বিত হয়।

ইরানের দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেওয়া হয়েছে। লেবাননে ইসরায়েলের হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে হরমুজ বন্ধ করেছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, ‘সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।’
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ বলেছে, সংকট আপাতত নিরসন হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

সূত্র:  সিবিএস নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category