• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

দেশের ৫৮ জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত, বেশি বরিশালে

নিউজ ডেস্ক / ২৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

দেশের জেলা শহরগুলোর মধ্যে ৫৮ জেলায় ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্তক শরীয়তপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় ডেঙ্গু শনাক্ত না হলেও সব থেকে বেশি আক্রান্ত আক্রান্ত হচ্ছে বরিশাল জেলায়।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব তথ্য জানা যায়। তথ্যানুযায়ী ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা দুই–ই এখনো গত বছরের তুলনায় কম। গত বছর এই সময় পর্যন্ত; অর্থাৎ ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭ হাজার ৭৭ জন রোগী। ওই সময় ডেঙ্গুতে মারা যান ৩০ জন। চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত হাসপাতালে ৪ হাজার ৬৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই সময়ে মারা গেছেন ৭ জন।

রোগতত্ত্ব ও কীটতত্ত্ববিদদের ভাষ্যমতে, বর্ষা মৌসুমে ও বর্ষার শেষে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে বেশি থাকে। এপ্রিল থেকে অক্টোবর—এই মাসগুলোতে ডেঙ্গু রোগী বেশি হয়। ডেঙ্গু এপ্রিল থেকে বাড়তে থাকে এবং অক্টোবরের শেষ থেকে কমতে থাকে। তবে ডেঙ্গু এখন আর কোনো বিশেষ মাস বা মৌসুমের রোগ নয়, সারা বছরের রোগ।

এ বছর জানুয়ারিতে হাসপাতালে ১ হাজার ৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ফেব্রুয়ারিতে রোগী কমে হয় ৪০৯ জন। মার্চ মাসে রোগী আরও কমে, ওই মাসে রোগী ভর্তি হন ৩৫৩ জন। এর পর থেকে রোগী বাড়তে থাকে। এপ্রিলে রোগী বেড়ে হয় ৬৪০, মে মাসে তা আরও বাড়ে। মে মাসে রোগী ভর্তি হয়েছিলেন ৭১৪ জন। আর চলতি জুন মাসের প্রথম ১৯ দিনে সারা দেশে রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৩ জন।

জনস্বাস্থ্যবিদেরা ধারণা করছেন, রোগী বৃদ্ধির এই প্রবণতা অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, বর্ষা শেষ হওয়ার এক–দেড় মাস পর্যন্ত ডেঙ্গু বাড়তে পারে। সাধারণত জুলাই–আগস্ট মাসে ডেঙ্গু ‘পিকে’ থাকে বা সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দেয়। তবে সরকার জোরালো কোনো কর্মসূচি না নিলে ডেঙ্গুর প্রকোপ অক্টোবরের পরও প্রলম্বিত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category