• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

হরমুজে টোল নিলে যুক্তরাষ্ট্র নেবে : ডোনাল্ড ট্রাম্প

ইউনাইটেড ডেস্ক / ৩৮ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে ইরান কোনো টোল নেবে না। যদি সেখানে টোল আদায় করা হয়-ই, সেটি নেবে যুক্তরাষ্ট্র।

গত শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “৬০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজে কোনো টোল নেওয়া হবে না। ৬০ দিনের মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে কোনো টোল থাকবে না যতক্ষণ না যুক্তরাষ্ট্র হরমুজে টোল আরোপ করবে।”

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের চুক্তি হয়। দুই দেশ ইতিমধ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছে। এই স্মারকের চুক্তি অনুযায়ী ইরান ৬০দিন হরমুজ থেকে কোনো টোল আদায় করতে পারবে না।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এরপর হরমুজকে ব্যবহার করে মার্কিনিদের ওপর চাপ তৈরি করে তেহরান। তারা বিশ্বের অন্যতম ব্যস্ততম সামুদ্রিক রুটটি বন্ধ করে দেয়।

দইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখায় গতকাল আবারও হরমুজ বন্ধ করার ঘোষণা দেয় ইরানি সেনাবাহিনীর জয়েন্ট মিলিটারি কমান্ড।তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করছে।
ইরানের গতকালের ঘোষণার পর আবারও বিশ্বব্যাপী জ্বালানির দামে ঊর্ধ্বগতি দেখা দেয়। সঙ্গে দুই দেশের চুক্তিতে পরীক্ষার মুখে ফেলে দেয়।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category