• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা

ইউনাইটেড ডেস্ক / ২৭ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ’র বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০ জুন (শনিবার) ভোর থেকে নাবাতিয়াহ এলাকায় একাধিক বিমান ও ড্রোন হামলা চালানো হয়। এতে ধ্বংস হয় বহু আবাসিক ভবন ও ঘরবাড়ি। একই সময়ে ওই এলাকায় কামান থেকেও গোলাবর্ষণ ছোড়া হয় বলে জানা গেছে।

এর আগে শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হিজবুল্লাহ। একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্র রয়টার্সকে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা সংঘর্ষ ও উত্তেজনার পর এই যুদ্ধবিরতি ঘোষণা আসে। তবে এটি কার্যকর হওয়ার পরও নতুন করে হামলা চালানোয় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এ বিষয়ে ইসরায়েল বা হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category