• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা

ইউনাইটেড ডেস্ক / ৪১ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই চেষ্টা বিজিবির কড়া পাহারার কারণে ব্যর্থ হয়েছে।

গতকাল ১৯জুম (শুক্রবার) গভীর রাতে এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। বিজিবির বাধার মুখে ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান করছেন।

বিজিবি সূত্র জানায়, গতকাল রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনের একটি দলকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। অনুপ্রবেশের চেষ্টাকারী এই দলের মধ্যে ১১ জন নারী, ৪ জন শিশু এবং ৫ জন পুরুষ রয়েছেন। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির অনড় অবস্থানের কারণে তারা সীমান্ত পার হতে না পেরে শূন্যরেখার ওপারেই আটকা পড়েন।

২০জুন (শনিবার) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, সীমান্তে বিজিবি টহল দলের সর্বোচ্চ সতর্ক অবস্থান ও তৎপরতার কারণে ২০ জনকে পুশ-ইনের এই অবৈধ চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে নোম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আমরা নিজেরা সীমান্তে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে। অনুপ্রবেশের এই ঘটনাকে কেন্দ্র করে চৌকা সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং বিজিবি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category