• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
মোজতবা খামেনি

পারমাণবিক কর্মসূচি বিরোধী শর্ত মানবেনা তেহরান

আন্তর্জাতিক ডেস্ক / ১০ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬
মোজতবা খামেনি। ছবি সংগ্রহীত

যুদ্ধ বিরোতির প্রাথমিক চুক্তির পর আলোচনার টেবিলে থাকা যুক্তরাষ্ট্রের শর্তগুলো মধ্যে অন্যতম ইরানের পারমাণবিক কর্মসূচি। এ নিয়ে তেহরান আলোচনা করতে রাজি হলেও তাদের কর্মসূচি বিরোধী শর্ত মেনে নিবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা ইমাম মোজতবা খামেনি।

এছাড়া জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে মোজতবা খামেনি বলেন, ভবিষ্যতে ব্যক্তিগত বা সরাসরি আলোচনা হলেও তা শত্রুপক্ষের অবস্থান মেনে নেওয়ার সমান নয়।

খামেনি জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আলোচক দলের একাধিক আশ্বাসের ভিত্তিতেই তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (এমওইউ) অনুমোদন দিয়েছিলেন।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে তার ভিন্ন মত ছিল। তবে, জাতীয় স্বার্থ ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার রক্ষার বিষয়ে সরকারের অঙ্গীকারের কারণে তিনি অনুমতি দেন।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বলেন, ইরানের পারমাণবিক উপকরণ দেশের বাইরে পাঠানো হবে না। তবে, আন্তর্জাতিক তদারকির আওতায় ইউরেনিয়াম ডিলিওশন (নিম্ন মাত্রায় সমৃদ্ধকরণ) করার বিকল্প পথ খোলা রয়েছে।

ইরান-মার্কিন সমঝোতা স্মারক নিয়ে পর্যবেক্ষকরা জানান, ইরান আলোচনার দরজা খোলা রাখলেও পারমাণবিক কর্মসূচি ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোতে নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না।

বৃহস্পতিবার (১৮ জুন) ট্রাম্প ও পেজেশকিয়ানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে প্রায় চার মাস ধরে চলা সংঘাতের স্থায়ী সমাধান খুঁজতে ৬০ দিনের আলোচনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে সার্ভিস ফি-এর মত বেশ কয়েকটি জটিল বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান ১৯ জুন সুইজারল্যান্ডের বুরগেনস্টক রিসোর্ট এলাকায় প্রাথমিক বৈঠকে বসতে পারে। সেখানে দুই দেশের মধ্যে অর্জিত সমঝোতা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও চুক্তি সই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জেনেভায় তার সফর স্থগিত করছেন বলে বিবিসি উর্দুকে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category