• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

পিং-পং খেলা নয়, পুরো লেবাননকে পোড়াব: ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক / ২৮ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ইসরায়েলের মন্ত্রী ইতামার বেন গভির। ছবি সংগ্রহীত

ইসরায়েলের ডানপন্থি নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, “পুরো লেবাননকে অবশ্যই পুড়িয়ে দিতে হবে।”

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের চার সেনা নিহত হওয়ার পরে ১৯ জুন (শুক্রবার) এক বিবৃতিতে এ কথা বলেছেন বলে জানিয়েছে এএফপি।

বেন গভির বলেন, “আমেরিকানদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, ইসরায়েলকে সমগ্র বিশ্বের কাছে এটা স্পষ্ট করে দিতে হবে যে, আমাদের সন্তানদের রক্ত ​​এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা কোনো দর কষাকষির বিষয় নয়। পুরো লেবাননকে অবশ্যই পুড়িয়ে দিতে হবে।” তিনি আরও বলেন, “আমি প্রধানমন্ত্রীকে, এমনকি আমাদের ব্যক্তিগত বৈঠকেও বলেছি: একজন ইসরায়েলি মায়ের প্রতিটি চোখের পানির জন্য, হাজারো লেবানিজ মাকে কাঁদতে হবে।”

চরম ডানপন্থি এই নেতা বলেন, “এই পিং-পং খেলা যথেষ্ট হয়েছে। মধ্যপ্রাচ্যে পরিমিত প্রতিক্রিয়া এবং সংযম দিয়ে জেতা যায় না — আপনাকে উন্মত্ত হতে হবে। নিশ্চিহ্ন করতে হবে। সন্ত্রাসকে চূর্ণ করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category