• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

মেসির রেকর্ডে এমবাপের নজর

Reporter Name / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জোড়া গোল করে ফ্রান্স জতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যদিয়ে মোট ৫৮ গোল করে অভিভিয়ের জিরুডকে টপকে দেশটির ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বোনে যান। তবে তিনি এতেই থেকে যেতে চানন বলে আগ্রহ প্রকাশ করেন। তার চোখ এখন লিওনেল মেসির বিশ্বকাপের সর্বকালীন সর্বোচ্চ গোলের রেকর্ডটি ভাঙ্গার দিকে।

২০০৬ ও ১৯৯৮ সালের কিংবদন্তিদের পেছনে ফেলে মেটলাইফ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে নতুন এক মহাকাব্য লেখেন এমবাপ্পে। সেনেগালের রক্ষণভাগকে চূর্ণ করে জোড়া গোল করার পর তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়ায় ৫৮-তে, যা অলিভিয়ের জিরুডের (৫৭ গোল) রেকর্ডকে ছাড়িয়ে তাকে এককভাবে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসিয়েছে।

এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে ম্যাচ শেষে ড্রেসিংরুমে সতীর্থরা এমবাপ্পেকে ‘৫৮’ নম্বর লেখা একটি বিশেষ জার্সি উপহার দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ফরাসি অধিনায়ক লিখেছেন, ‘৫৮ গোল। আমাদের জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হতে পারাটা এক বিশাল গর্বের বিষয়, যে দেশে এত এত মহান ফুটবলার খেলে গেছেন। প্রথম দিন থেকে চিরন্তন আস্থা রাখার জন্য আমার সব সতীর্থ, স্টাফ এবং ফরাসি ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। আমাদের যাত্রা চলতেই থাকবে, এখনও অনেক কিছু করা বাকি…।’

দেশের রেকর্ড নিজের পকেটে পুরে এমবাপ্পে এবার চোখ রাখছেন ফুটবলের সবচেয়ে বড় রেকর্ডে। সেনেগালের বিপক্ষে জোড়া গোলের পর বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। আর মাত্র ২টি গোল করলেই তিনি বিশ্বকাপে লিওনেল মেসি এবং জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বকালীন সর্বোচ্চ ১৬ গোলের মহাকাব্যিক রেকর্ড স্পর্শ করবেন।

বর্তমান ফর্ম এবং বয়সের (২৭ বছর) সমীকরণ বিবেচনায় ফুটবল বিশেষজ্ঞদের মতে, মেসির এই রেকর্ড ভাঙা এমবাপ্পের জন্য এখন কেবলই সময়ের ব্যাপার। হয়তো এই বিশ্বকাপেই মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়বেন এই ফরাসি ফরোয়ার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category