• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শর্তের অংশ হিসেবে ইরান পেতে যাচ্ছে ৩০ হাজার কোটি টাকা

Reporter Name / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানের পাতাকা। ছবি সংগ্রহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ঘটাতে দুই পরাশক্তির দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচিত সমঝোতা চুক্তির দাপ্তরিক খসড়ার নথি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ)’ নথিতে দুই দেশের প্রধানমন্ত্রী অনলাইনে (ইলেকট্রনিক্যালি) সাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী শর্তের অংশ হিসেবে যুক্ত রষ্ট্র থেকে ইরানের উন্নয়নের জন্য প্রায় ৩০ হাজার কোটি (৩০০ বিলিয়ন) মার্কিন ডলার পেতে যাচ্ছে ইরান। তবে একটির জন্য সুনির্দিষ্ট ও উভয় পক্ষের সম্মতিপূর্ণ পরিকল্পনা তৈরি করবে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকের ১৪ দফা প্রকাশ করা হয়।

দফাগুলো পর্যালোচনা করে দেখা যায়, এতে দীর্ঘদিনের শত্রুতা নিরসনের এ উদ্যোগে শর্ত সাপেক্ষে ইরানের জন্য ব্যাপক আর্থিক ও কৌশলগত সুবিধা রাখা হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে এ চূড়ান্ত চুক্তিটি সশরীর সই হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে চুক্তি কার্যকর হওয়ার পর চূড়ান্ত চুক্তির জন্য দুই পক্ষ ৬০ দিন সময় পাবে।

মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘এটি মূলত এমন একটি চুক্তি, যার মাধ্যমে হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা সম্ভব হবে এবং ইরান তাদের পারমাণবিক ধূলিকণা (নিউক্লিয়ার ডাস্ট) ধ্বংস করতে বাধ্য থাকবে। বিনিময়ে ইরান ভালো আচরণ করলে আমরাও ধাপে ধাপে অর্থনৈতিক সুবিধা বাড়িয়ে দেব এবং নিষেধাজ্ঞা শিথিল করব।’

সমঝোতা স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে (রণাঙ্গনে) লড়াই বন্ধের কথা বলা হয়েছে। একই সঙ্গে আলোচনা চলাকালে ইরানকে তেল বিক্রির সুযোগ দেওয়ার কথাও রয়েছে।

এছাড়া সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে আলোচনার সময় ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি নিয়ে কাজ করা হবে বলে প্রত্যাশার কথা তুলে ধরা হয়েছে এতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category