• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

নেতানিয়াহুকে ‘জটিল মানুষ’ বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক / ৩১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬
ট্রাম্প-নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ‘খুব জটিল’ মানুষ। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার জন্য নেতানিয়াহুর কৃতজ্ঞ থাকা উচিত।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা থেকে ইসরায়েলও লাভবান হবে। এই সমঝোতা এগিয়ে নিতে সহায়তার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেন।

নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প বলেন, তিনি খুব জটিল মানুষ, এ কাজের জন্য আমাদের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের বিরক্তি ক্রমেই বাড়ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ, ইসরায়েলি প্রধানমন্ত্রী লেবাননে সামরিক হামলা অব্যাহত রেখেছিলেন, যা বারবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনাকে ঝুঁকির মুখে ফেলেছিল। তবে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category