• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

দেশের চারটি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এসব বিশ্ববিদ্যালয় হলো,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

 

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগের বিষয়টি জানায়। রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনের পর এসব প্রজ্ঞাপন কার্যকর করা হয়। নিয়োগপ্রাপ্তদের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সফিকুল ইসলাম। তিনি চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ পেয়েছেন বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন।

 

এর আগে চবির উপ-উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দিন এবং উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ মূল বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

 

অন্য তিন বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী।

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

এর আগে নোবিপ্রবির প্রো-ভিসি পদে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্যরা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

 

এছাড়া জনস্বার্থে জারি করা এই নিয়োগ আদেশ রাষ্ট্রপতি ও আচার্যের বিবেচনায় যে কোনো সময় বাতিল করার ক্ষমতা সংরক্ষিত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category