• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

৬ বিষয়ে অনার্স না থাকার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: / ৪০ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর আগ পর্যন্ত অনার্স (স্নাতক) বাংলা, ইংরেজি, ইতিহাস ও দর্শনসহ ছয় বিষয় না থাকা নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

৯ জুন (মঙ্গলবার) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

জাহের উর রহমান বলেন, ‘অনার্স বাতিল হচ্ছে কিছু বিষয়ে, এটা আমি নিউজ হিসেবে দেখেছি। আমাদের সরকারের দিক থেকে অফিসিয়ালি জানানোর আগ পর্যন্ত, এ রকম কোনো নিউজকে আমি গুরুত্ব না দেওয়ার জন্যই বলবো।’

তিনি আরও বলেন, ‌‘এসব বিষয়ে অনার্স থাকবে না, এটা আমি মনে করি না। তবে আমরা কতগুলো জায়গায় রাখব, কয়টা বিশ্ববিদ্যালয়ে থাকবে, সে আলাপগুলো হয়তো হতে পারে। কারণ আমরা বারবার বলছি আমাদের দক্ষ জনগোষ্ঠী প্রয়োজন। প্রতি বছর আমাদের দেশে ২১ থেকে ২২ লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করেন। সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক মিলিয়ে বাংলাদেশে সর্বোচ্চ ৭ থেকে ৮ লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category