• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

ট্রাম্পের দুই শর্তে আটকে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি

Reporter Name / ৫০ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ও যুদ্ধবিরতি সম্প্রসারণ নিয়ে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই ঘণ্টার বৈঠক করেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছে রয়টার্স।

সূত্র অনুযায়ী, ট্রাম্প ইরানের সামনে দুটি প্রধান শর্ত রেখেছেন। প্রথমত, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর থেকে ইরানকে নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে।

ট্রাম্প বলেছেন, ইরানকে নিশ্চিত করতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। একই সঙ্গে হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং সেখানে কোনো ধরনের শুল্ক আরোপ করা যাবে না।

তবে তেহরান এখন পর্যন্ত এসব শর্তে সম্মতি দেয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ইরান ও ওমানের হাতেই থাকা উচিত। এছাড়া প্রণালিতে ইরানি জাহাজের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহার না হলে তারা প্রণালি পুরোপুরি উন্মুক্ত করবে না।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বর্তমানে দুই দেশের মধ্যে যে আলোচনা চলছে তা সীমিত পরিসরের এবং এতে পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত নয়।

ফলে যুদ্ধবিরতি ৬০ দিন বাড়ানো এবং দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি নিয়ে আলোচনা চললেও ট্রাম্পের দুই শর্তে এখনো অচলাবস্থা কাটেনি। আন্তর্জাতিক মহল এখন দুই পক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category