• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

Reporter Name / ২৪৩ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটির মধ্যেও দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ কোরবানির পশুর হাট এলাকায় ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের নির্ধারিত কোরবানির পশুর হাট এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও অস্থায়ী বুথ খোলা রাখতে হবে।

ঈদের আগের দিন রাত ১০টা পর্যন্ত সকাল ১০টা থেকে ব্যাংকিং সেবা চালু থাকবে। মূলত পশুর হাটে বিপুল পরিমাণ নগদ অর্থের নিরাপদ লেনদেন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় গাবতলী, দিয়াবাড়ী, কালশী, বাড্ডা, খিলক্ষেত ও বসুন্ধরা এলাকার বিভিন্ন পশুর হাটে ব্যাংক খোলা থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় কাজলা-মাতুয়াইল, বনশ্রী, রহমতগঞ্জ, পোস্তগোলা, শাহজাহানপুর, গোলাপবাগ, আমুলিয়া ও সারুলিয়াসহ বিভিন্ন এলাকায় ব্যাংকিং সেবা চালু থাকবে।

এ ছাড়া চট্টগ্রামের বিবির হাট ও সাগরিকা, রংপুরের লালবাগ সদর হাট, খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাট এলাকাতেও ব্যাংকের বুথ ও শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোরবানির পশু কেনাবেচায় অংশ নেওয়া ক্রেতা ও ব্যবসায়ীরা যেন নিরাপদে অর্থ জমা ও উত্তোলন করতে পারেন, সেজন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category