• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

কোয়াড বৈঠকে যোগ দিতে কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

Reporter Name / ৮২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

 

কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার ভোরে তিনি কলকাতায় পৌঁছান।

সফরের শুরুতেই তিনি মাদার তেরেসা প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘মিশনারিজ অব চ্যারিটি’র সদর দপ্তর ‘মাদার হাউস’ পরিদর্শন করবেন। এছাড়া ঐতিহাসিক শহর আগ্রা ও জয়পুরও সফর করার কথা রয়েছে তার।

ভারত সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রুবিও। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে।

আগামী মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কোয়াডের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কোয়াড জোটে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত সহযোগিতা জোরদারে কাজ করছে এই জোট।

সফরের আগে রুবিও বলেন, “ভারত আমাদের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার। তাদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে।”

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য সম্পর্কে কিছুটা উত্তেজনার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলাতেও কোয়াড জোট সক্রিয় ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category