• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

‘আছিয়া থেকে রামিসা, কোর্ট-কাচারি সব মিছা’—স্লোগানে উত্তাল নোবিপ্রবি ক্যাম্পাস

Reporter Name / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন তারা।

রবিবার (২১ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের কণ্ঠে উঠে আসে—
“আছিয়া থেকে রামিসা, কোর্ট-কাচারি সব মিছা”
“ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই”
“জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস”

শিক্ষার্থীরা বলেন, দেশে নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেলেও অধিকাংশ ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা আছিয়া ও রামিসার ঘটনার বিচারহীনতাকে একই ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা এবং সচেতনতামূলক সামাজিক আন্দোলন আরও জোরদারের আহ্বান জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই একটি নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category