• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

বিআরইবি কার্যালয়ের সামনে সাংবাদিককে জিম্মি ও মারধরের অভিযোগ

Reporter Name / ১১৪ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

 

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) কর্মচারীদের বিরুদ্ধে সাংবাদিককে জিম্মি ও মারধরের অভিযোগ উঠেছে। বিশেষ প্রতিবেদন তৈরির সময় বাংলাভিশন–এর সাংবাদিক মাহফুজুর রহমান শুভর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৯ মে) বিআরইবি কার্যালয়ের সামনে। ভুক্তভোগী সাংবাদিক জানান, বিদ্যুতের দাম ২৯ শতাংশ বৃদ্ধির প্রস্তাব নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরির অংশ হিসেবে তিনি জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলমের সাক্ষাৎকার নিতে সেখানে যান। এ সময় বিআরইবি কর্মচারীরা তাদের বাধা দেন এবং পরে হামলা চালান বলে অভিযোগ ওঠে।

সাংবাদিক মাহফুজুর রহমান শুভ বলেন, তারা ক্যামেরা ধাক্কা দেয় এবং তাকে কিল-ঘুষি মারে। পাশাপাশি প্রায় আধা ঘণ্টা তাদের জিম্মি করে রাখা হয় বলেও তিনি দাবি করেন।

ক্যামেরাপার্সন বাবুল বলেন, “তারা এসে ক্যামেরা ধাক্কা দেয় এবং আমাদের ওপর হামলা করে। আমরা এর বিচার চাই।”

এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি–এর সভাপতি আবু সালেহ আকন ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন এবং জ্বালানি খাতে অনিয়ম-দুর্নীতির প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন।

অন্যদিকে বিআরইবি চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category