• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে ফরিদপুরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু দ্বিতীয়বারের মতো দেশসেরা গলাচিপা, চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউএনও ইজাজুল হক সমঝোতায় ফিরল সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম, স্বাভাবিক ফিরে এল স্বস্তি গলাচিপায় বন্ধ হলো মেধাবী ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর যশোরে ৩৮ কেজি গাজাসহ ২ আটক হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা, দুই দিনে নিহত ৬

Reporter Name / ১০৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজা উপত্যকায় সহিংসতা থামছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই দিনে নতুন করে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৯ জন।

মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে দুজনের মৃত্যুর খবর নতুনভাবে নিশ্চিত করা হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলি হামলার পর বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। অনেকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও নিরাপত্তা ঝুঁকি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে অ্যাম্বুল্যান্স ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট ৮৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহতের সংখ্যাও ক্রমাগত বাড়ছে।

তবে চলমান হামলা, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং ব্যাপক ধ্বংসের কারণে অনেক এলাকার প্রকৃত হতাহত তথ্য সংগ্রহে এখনো জটিলতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category