• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

অনলাইন জুয়া চক্র: ৫ চীনা নাগরিক ফের রিমান্ডে

Reporter Name / ৯৫ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের অভিযোগে পাঁচ চীনা নাগরিককে ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন এমএ জি, ঝাং জিয়াহাও, লিও জিঞ্জি, ওয়াং শিবো ও জেমস ঝু। একই সঙ্গে আগে রিমান্ডে থাকা চাং তিয়ানতিয়ান, কাউসার হোসেন ও আব্দুল-কারিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার একই মামলায় মোট আটজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার টিম দক্ষিণ বিভাগের এসআই মো. রাশেদুল ইসলাম আসামিদের তিন দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চান।

ডিবি পুলিশ জানায়, রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে গত বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিপুল পরিমাণ প্রযুক্তি সরঞ্জাম জব্দ করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এবং ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে সাধারণ মানুষকে স্বল্প সময়ে বেশি লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হচ্ছিল।

গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিএসএম/জিপিআরএস সিম মডিউল মেশিন, প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ প্রায় ৬ লাখ টাকা, পাসপোর্ট ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা দায়ের করেছে ডিবি পুলিশের সাইবার টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category