• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে ফরিদপুরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু দ্বিতীয়বারের মতো দেশসেরা গলাচিপা, চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউএনও ইজাজুল হক সমঝোতায় ফিরল সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম, স্বাভাবিক ফিরে এল স্বস্তি গলাচিপায় বন্ধ হলো মেধাবী ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর যশোরে ৩৮ কেজি গাজাসহ ২ আটক হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫০

ইউনাইটেড ডেস্ক / ১৭ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রাজধানীর উত্তরায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে পঞ্চম দিনের মতো মহাসড়ক অবরোধের চেষ্টা করে পোশাক শ্রমিকরা। পুলিশ বাধা দিলে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ১৯ জন পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ছাড়া পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

১৭ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মী এলাকায় পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

আজ সকাল ১০টার দিকে উত্তরার উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা কসাইবাড়ী রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট, জসিমউদ্দীনের হলি ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন।

পরবর্তীতে সকাল ১১টার দিকে রাজলক্ষ্মী সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করেন তারা। তখন পুলিশ বাধা দিলে পোশাক শ্রমিকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেন।

উত্তরা (পূর্ব) থানার উপপরিদর্শক রুহিনা আক্তার জানান, বিক্ষোভকারী শ্রমিকরা মহাসড়কে অবস্থানের চেষ্টা করেছিল।তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category