• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

দুর্নীতির আখড়া বন্ধে সাব-রেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলি

ইউনাইটেড ডেস্ক / ২১ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দুর্নীতির আখড়া বন্ধে সাব-রেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মানুষের মধ্যে সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে। পাবলিক পারসেপশনের জায়গা থেকে এটিকে দুর্নীতির আখড়া মনে করা হয়। ফলে এই ধারনা আমাদের ভাঙ্গে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলির কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একদিনে কোনো নেতিবাচক পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। তবে পরিবর্তনের জন্য একটি জায়গা থেকে শুরু করতে হয়। সেই প্রক্রিয়ায় প্রথমে ঢাকার সাব-রেজিস্ট্রি অফিসগুলোকে বেছে নেওয়া হয়েছে। ঢাকার পদগুলোকে ‘এ’ ক্যাটাগরির গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচনা করা হয়।

তিনি জানান, বর্তমানে সারা দেশে ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রার রয়েছেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে ঢাকার জন্য নির্বাচন করা হয়েছে। এরপর তাদের দক্ষতা ও সংশ্লিষ্ট এলাকার কাজের চাপ বিবেচনা করে বিভিন্ন অফিসে পদায়ন করা হবে।

আসাদুজ্জামান বলেন, শুধু লটারির ফলের ভিত্তিতে কর্মকর্তাদের ঢাকার বিভিন্ন পদে বসালে কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই নির্বাচিত কর্মকর্তাদের দক্ষতা যাচাই করে কোন এলাকায় কে দায়িত্ব পালনে উপযুক্ত, তা নির্ধারণ করা হবে। যেসব অফিসে কাজের চাপ বেশি, সেখানে সেই চাপ সামলাতে সক্ষম কর্মকর্তাদের পদায়ন করা হবে।

সাব-রেজিস্ট্রারদের গুরুত্বপূর্ণ পদে বদলির এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এটি কেবল শুরু। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জায়গাতেও এ পদ্ধতি প্রয়োগ করে সমস্যার সমাধানের পথ খোঁজা হবে।

তিনি বলেন, যেসব পদকে বিভাগীয়ভাবে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে দুর্নীতির শিকড় গড়ে ওঠার অভিযোগ রয়েছে, সেখানে রোটেশনের মাধ্যমে কর্মকর্তাদের পদায়ন করা হবে। এর মাধ্যমে সম্ভাব্য সিন্ডিকেট ভাঙার চেষ্টা করা হবে।

এই উদ্যোগে দুর্নীতি কমবে কি না? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে আশাবাদী।

সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আইন মন্ত্রণালয় বিষয়গুলো নিয়মিত নজরদারিতে রাখছে। গণমাধ্যমে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণ প্রকাশিত হলে তা মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানান তিনি।

গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আসাদুজ্জামান বলেন, সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে প্রকাশিত প্রতিটি দুর্নীতির অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করা হয়েছে।

তবে, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া কোনো অভিযোগকে চূড়ান্তভাবে সত্য বলে ধরে নেওয়া হচ্ছে না বলেও জানান আইনমন্ত্রী। তার ভাষ্য, প্রমাণ ছাড়া কাউকে হয়রানি করা হবে না; আবার অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। গত ছয় মাসে ১০ জন সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আইনমন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন। আরো ১৩৯টি পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগের প্রক্রিয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে চলমান।

লটারিতে নির্বাচিত কর্মকর্তাদের ঢাকায় দায়িত্ব পালনের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, সার্ভিস রুল অনুযায়ী, তাদের দায়িত্ব পালন করতে হবে। সাধারণভাবে দুই বছর দায়িত্ব পালনের বিধান থাকলেও দায়িত্ব নেওয়ার পর কেউ দুর্নীতিতে জড়ালে তাকে ওই পদে রাখা হবে না।

এ সময় সাব-রেজিস্ট্রারদের কাছ থেকে কিছু সাংবাদিকের টাকা বা মাসোহারা চাওয়ার অভিযোগ পাওয়ার কথাও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে সাংবাদিক কিংবা সাব-রেজিস্ট্রার যার বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category