• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :

ইসরায়েলের বিমান বিধ্বস্ত: আহাত ১, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক / ৩৪ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দখলদার ইসরায়েলের কাফর কারা নামক এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫ এর সাথে অবস্থিত। ঘটনায় ১ জন আহাত ও একজন নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) এই দূর্ঘনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

বিমান বিধ্বস্ত হওয়ার পর সেখানে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ। এরপর তারা বিমানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে বিমানটির আগুন পাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ছিল।

বিমান বিধ্বস্ত হওয়ার পর মহাসড়কটি বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ। পরবর্তীতে জানা যায়, ওই বিমান দিয়ে প্রশিক্ষণমূলক ফ্লাইট চালানো হচ্ছিল।

উদ্ধারকারীরা বিমান থেকে ৩৪ বছর বয়সী একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তার শরীরে বেশি কিছু অংশ পুড়ে গেছে। অপর যে একজন ছিলেন তিনি বিমানের ভেতরই আটকা পড়ে যান। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয়।

সূত্র: জেরুজালেম পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category