• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

জাবিতে প্রক্টরের পদত্যাগ,নতুন প্রক্টর অধ্যাপক ড. মো.আব্দুল হালিম

জাবি প্রতিনিধি / ৩০ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্বের প্রক্টর দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ তারিখ অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এ ছাড়া বিদায়ি ও নবনিযুক্ত প্রক্টরের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, আমরা ক্যাম্পাসকে শান্ত ও শৃঙ্খল রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে সার্বিকভাবে কাজ করবো এবং আমি আশা করছি আগামীতে ক্যাম্পাসের শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category