• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন তিতুমীরে ছাত্রদল নেতার উদ্যোগে সবার আগে বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক ‎বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী শিশুখাদ্যে জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী শারদীয় দুর্গাপূজা আগামীকাল রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার তিতুমীরে শিবিরের নবীনবরণের আগে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা, ছাত্রদল-শিবির উত্তেজনা টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

টিএসসির ওয়াশরুম পরিদর্শনে জাবি উপাচার্য, দ্রুত সংস্কারের নির্দেশ

জাবি প্রতিনিধি / ৪৬ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ছাত্রীদের ওয়াশরুম সরেজমিনে পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। পরিদর্শন শেষে ন্যূনতম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে ওয়াশরুমটি নিরাপদ ও ব্যবহারের উপযোগী করার নির্দেশ দিয়েছেন তিনি।

১ অক্টোবর (বৃহস্পতিবার)  সকাল ১০টার দিকে উপাচার্য টিএসসির ছাত্রীদের ওয়াশরুম পরিদর্শন করেন। এ সময় তিনি ওয়াশরুমটির বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

সম্প্রতি, ২৭ সেপ্টেম্বর একটি অনলাইন নিউজ পোর্টালে টিএসসির ছাত্রীদের ওয়াশরুমের বেহাল দশা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে উপাচার্য বৃহস্পতিবার সকালে ওয়াশরুমটি পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে উপাচার্য তাঁর কার্যালয়ে ফিরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয়ের অফিস প্রধানের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. নাজমুল আলম এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের ন্যূনতম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করে ওয়াশরুমটি নিরাপদ ও ব্যবহারের উপযোগী করার নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ব্যবহারের জন্য প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category