• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

টিএসসির ওয়াশরুম পরিদর্শনে জাবি উপাচার্য, দ্রুত সংস্কারের নির্দেশ

জাবি প্রতিনিধি / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ছাত্রীদের ওয়াশরুম সরেজমিনে পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। পরিদর্শন শেষে ন্যূনতম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে ওয়াশরুমটি নিরাপদ ও ব্যবহারের উপযোগী করার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপাচার্য টিএসসির ছাত্রীদের ওয়াশরুম পরিদর্শন করেন। এ সময় তিনি ওয়াশরুমটির বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

সম্প্রতি, ২৭ সেপ্টেম্বর একটি অনলাইন নিউজ পোর্টালে টিএসসির ছাত্রীদের ওয়াশরুমের বেহাল দশা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে উপাচার্য বৃহস্পতিবার সকালে ওয়াশরুমটি পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে উপাচার্য তাঁর কার্যালয়ে ফিরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয়ের অফিস প্রধানের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. নাজমুল আলম এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের ন্যূনতম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করে ওয়াশরুমটি নিরাপদ ও ব্যবহারের উপযোগী করার নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ব্যবহারের জন্য প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category