• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট স্নাতকদের ক্যারিয়ার নিয়ে সেমিনার

বুটেক্স প্রতিনিধি / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট স্নাতকদের কর্মজীবনে অগ্রগতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিভাগের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন কোটসের সাউথ এশিয়া অ্যান্ড ট্রান্সফরমেশন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. রাজেশ লক্ষন পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটসের বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানবসম্পদ বিভাগের প্রধান সাব্বির আহমেদ খান এবং বাণিজ্যিক পরিচালক কাজী ফায়জুর রহমান। এছাড়া অনুষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাসুম, বিভাগের অন্যান্য শিক্ষক ও ৪৮তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রাজেশ লক্ষন পাল বলেন, কর্মজীবনে সফল হতে কারিগরি দক্ষতার পাশাপাশি সফট স্কিল অর্জনও জরুরি। করপোরেট জগতে ইতিবাচক মানসিকতা, ধৈর্য, প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা এবং সমস্যা সমাধানের আগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের টেক্সটাইল খাতের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি মেধাবী তরুণদের জন্য কোটসে কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দেন।

তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ ও কর্মজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।

সেমিনারের উদ্দেশ্য সম্পর্কে অধ্যাপক ড. মো. মাসুম বলেন, “শিল্প খাতের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি বাড়ানো এবং কর্মজীবন সম্পর্কে বাস্তব ধারণা দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে তাঁরা ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। আমরা চাই, কোটসের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে আয়োজিত ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী কর্মকর্তা (এমটিও) কর্মসূচিতে বুটেক্সের শিক্ষার্থীরা যেন সর্বোচ্চ সংখ্যায় অংশগ্রহণের সুযোগ পায়। এ ধরনের প্রশিক্ষণ তাঁদের শিল্প খাতের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সেমিনারের শেষ পর্বে শিক্ষার্থীরা কর্মজীবন, শিল্প খাতে কাজের সুযোগ ও ক্যারিয়ার গঠন নিয়ে অতিথিদের বিভিন্ন প্রশ্ন করেন। অতিথিরা সেসব প্রশ্নের উত্তর দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category