• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের টাকা সংশ্লিষ্ট খাতেই ব্যয় করার নির্দেশ মাউশির

ইউনাইটেড ডেস্ক / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ সংশ্লিষ্ট খাতেই ব্যয় করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষকদ ও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) শামীম আল মামুনের স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে ভবিষ্যতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ এক খাত থেকে অন্য খাতে পরিবর্তন করে ব্যয় করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির এই চিঠি দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছে। এছাড়া শিক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট অডিট কর্মকর্তাকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

মাউশির চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সেপ্টেম্বরের একটি নির্দেশনার উল্লেখ করে বলা হয়, ওই নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের বিধান অনুসরণ করতে হবে। কোনো খাতের অর্থ অন্য খাতে ব্যয় না করার বিষয়টি নিশ্চিত করতেই প্রতিষ্ঠানগুলোকে এ সতর্কতা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category