• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

হরমুজে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক / ৪২ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন ডুবোযান আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রেমাস ৬০০’ নামের উন্নত এই স্বয়ংক্রিয় ডুবোযানটি গোয়েন্দা তৎপরতায় ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে আইআরজিসি। আটক করা যানটির তথ্য উদ্ধারে বিশেষজ্ঞরা কাজ করছেন বলেও জানিয়েছে বাহিনীটি।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ আইআরজিসির একটি বিবৃতির বরাতে জানায়, গোয়েন্দা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি ‘জটিল ও সমন্বিত’ অভিযানের মাধ্যমে ডুবোযানটি আটক করা হয়।

আইআরজিসির দাবি, মার্কিন এই ডুবোযানটি হরমুজ প্রণালীতে গোয়েন্দা বা নজরদারি কার্যক্রমে নিয়োজিত ছিল।

বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী আরও সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সেখানে যেকোনো ‘বিপজ্জনক তৎপরতা’ কিংবা ‘অননুমোদিত চলাচলের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের এই দাবি এমন এক সময়ে সামনে এলো, যখন হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিকভাবে গভীর নজর কেড়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হওয়ায় এই জলপথে সামরিক তৎপরতা বা নৌযান আটকের যেকোনো ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category