• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

স্মৃতিসৌধ ও শহিদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে জাবির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

জাবি প্রতিনিধি / ৪৭ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পরে তিনি জিয়া উদ্যানে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত উপাচার্য। পরে দুপুর ১২টার দিকে জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন তিনি।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাফরুহী সাত্তার-সহ বিভিন্ন অনুষদের ডিন ও ইন্সিটিউট প্রধানগণ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক ও জিয়ারত শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতেই জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দর্শন, দেশপ্রেম ও সৃষ্টিকর্মের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার একটি উৎকর্ষমুখী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের একজন খ্যাতিমান অধ্যাপক। রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category